শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আটক ২ ভুয়া ম্যাজিস্ট্রেট ও পুলিশ সেজে চাঁদাবাজি,

আটক ২ ভুয়া ম্যাজিস্ট্রেট ও পুলিশ সেজে চাঁদাবাজি,

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীতে ভুয়া ম্যাজিস্ট্রেট ও পুলিশ সেজে চাঁদাবাজির করার সময় দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে চাটখিল উপজেলার বদলকোট থেকে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় সোহাগ মৃধা এবং দুপুরে মিনিটের দিকে বেগমগঞ্জের চৌমুহনী বাজারে হকার্স মার্কেট থেকে ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির করার সময় মো.হাবিবুর রহমান নামে এক যুবককে আটক করে পুলিশ।
আটক সোহাগ মৃধা ফরিদপুর জেলার ভাঙা উপজেলার হামিদ্দি গ্রামের খোকন মৃধার ছেলে। সে একটি কোম্পানির মার্কেটিংয়ে চাকরি করে এবং চাটখিলের দশগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকে। অপরদিকে, আটককৃত হাবিব চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের মো. অলিউল্লার ছেলে।

চাটখিল থানার সূত্রে জানা যায়, রোববার সকালে বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের দোকানের কাগজপত্র চেক করার নামে চাঁদাবাজি করে ওই যুবক। দুপুরে বদলকোর্ট সড়কের একটি ইলেকট্রনিক দোকান থেকে তাকে আটক করা হয়। সে ওই ইলেকট্রনিক দোকানে গিয়ে নিজেকে পুলিশ পরিচয় দেয়।

পরে দোকানির কাছ থেকে ট্রেড লাইসেন্স দেখতে চাই। দোকানি ট্রেড লাইসেন্স দেখানোর পর সে জানায় এটা ডিজিটাল করা নেই এজন্য ব্যবসায়ীকে জরিমানা দিতে হবে। এ সময় ওই ব্যবসায়ী কৌশলে তাকে দোকানে বসিয়ে রেখে থানায় খবর দেয়।

বেগমগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে হাবিব বেগমগঞ্জের চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের কয়েকটি দোকান লকডাউনে খোলা রাখার কারণে পুলিশের এসআই, এবং কোন কোন দোকানে ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা দাবি করলে স্থানীয় ব্যবসায়ীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ও চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলার আলোকে আটককৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com