নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামসংলগ্ন গভীর সমুদ্র থেকে একটি মাছধরার ট্রলারে থাকা ৭ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার মো. ফারুককে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে মো. ফারুককে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ রবিবার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ। মো. ফারুকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান খান।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০১৬ সালের ২৯ নভেম্বর চট্টগ্রামসংলগ্ন গভীর সমুদ্র থেকে একটি মাছধরার ট্রলার আটক করে র্যাব। ওই ট্রলার থেকে সাত লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় ওই ইয়াবার মালিক মো. ফারুক ও আবুল কালামসহ সাত ব্যক্তিকে। এ ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় মামলা হয়। এ মামলায় গত ৩১ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান মো. ফারুক। এরপর কারাগার থেকে মুক্তি পান। এ অবস্থায় তার জামিন স্থগিত ও আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
Leave a Reply