শিরোনাম :
বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রংপুরে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী জেলা প্রতিনিধি,

নীলফামারীতে কুমিল্লার চৌদ্দগ্রামে এক মাদরাসা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নীলফামারী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জহুরুল ইসলাম মিরাত। বক্তব্য দেন প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল ইসলাম কাজল, ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমদাদুল হক মিলন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সোলায়মান আলী।

বক্তারা বলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগর মহিলা আলিম মাদরাসার শিক্ষক খাইরুল ইসলামের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভাপতির বক্তব্যে জহুরুল ইসলাম মিরাত বলেন, একজন শিক্ষক তার কর্মস্থলে নিরাপদ নন—এটি অত্যন্ত উদ্বেগজনক। ডিমলার সন্তান ওই শিক্ষকের ওপর যে নির্মম হামলা হয়েছে, তা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং পুরো শিক্ষক সমাজের ওপর আঘাত।

এ সময় প্রভাষক সোলায়মান আলী বলেন, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত শিক্ষক সুরক্ষা আইন প্রণয়ন জরুরি। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যেন দেশের প্রত্যন্ত অঞ্চলেও কর্মরত শিক্ষকরা নিরাপদে দায়িত্ব পালন করতে পারেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com