শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভুয়া টিআইএন দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার অভিযোগ

ভুয়া টিআইএন দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক

মোটা অংকের টাকা দিয়ে এবং পুলিশ কর্মকর্তা ভাইয়ের প্রভাবে ভুয়া টিআইএন ও আয়কর সনদ দিয়ে মনোনয়নপত্র বৈধ করে স্বতন্ত্রভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মঠবাড়িয়ার রিয়াজ উদ্দিন আহম্মেদ। তার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন ওই উপজেলার নৌকার প্রার্থী হোসাইন মোশারেফ সাকু।

মঙ্গলবার(২৯জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

লিখিত বক্তব্যে হোসাইন মোশারেফ সাকু জানান, পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলা পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রিয়াজউদ্দীন আহম্মেদ কোটি কোটি টাকার ঠিকাদারী কাজ করে রাজস্ব ফাঁকি দিতে ভুয়া টিআইএন নম্বর ও ১৫ লাখ ৬৬ হাজার টাকার ভুয়া আয়কর প্রত্যায়নপত্র এবং ২টি জন্ম তারিখ ব্যবহার করেছে। মনোনয়নপত্র বাছাইকালে সহ:রিটার্নিং কর্মকর্তা ইউএনও, জেলা নির্বাচন কর্মকর্তাকে মোটা অংকের ঘুষ দিয়ে তার মনোনয়নপত্র বৈধ করেছেন।
মোশারেফ আরও জানান, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ঠিকাদারী কাজ করে ২০১৯-২০২১ সাল পর্যন্ত বেআইনিভাবে পূবালী ব্যাংক মঠবাড়ীয়া শাখা থেকে ২ কোটি ৫ লাখ ২৭ হাজার টাকা উত্তোলন করেছে রিয়াজ উদ্দিন। সরকারি দপ্তরে দেয়া কাগজপত্রে তার দুটি জন্ম তারিখ পাওয়া গেছে। গত ৭ ফেব্রুয়ারী পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গিয়ে এ বিষয়ে অভিযোগ দাখিল করেন। দীর্ঘ চার মাসেও ওই অভিযোগের কোনো তদন্ত করা হচ্ছে না। এতে করে অভিযোগের সুরাহা ৫ বছরেও হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনেও নির্বাচনের মনোনয়নপত্রে ভুয়া টিআইএন নম্বর (২৮৪০৮৩৮৬৭৫৯৬) ব্যবহার করার বিষয়টি উঠে এসেছে। কিন্তু বাছাইপর্বে ওই মনোনয়ন কিভাবে বৈধ হলো তা তদন্ত করে প্রকাশের জন্য সরকার প্রধানসহ স্থানীয় সরকারমন্ত্রীর কাছে বিচার দাবি করেছেন হোসাইন মোশারেফ সাকু।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com