শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারায়ণগঞ্জে তৈরি হচ্ছে আমেরিকা-চীনের নকল ওষুধ

নারায়ণগঞ্জে তৈরি হচ্ছে আমেরিকা-চীনের নকল ওষুধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরপুল, রামপুরা, মালিবাগ ও ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের জালকুড়ির একটি আয়ুর্বেদিক কারখানায় তৈরি হচ্ছে আমেরিকা ও চীনে তৈরি জীবনরক্ষাকারী ওষুধ। অনুমোদনহীন দাওয়াখানাতে তৈরি এসব ওষুধ আবার কেজি দরে কিংবা হাজার পিস ধরে বিক্রি হচ্ছে।

এখানেই শেষ নয়, ভেজালকারীরা যে যার ইচ্ছামত এসব ওষুধে জেনেরিক নেইম বা ট্রেড নেইম দিয়ে দিচ্ছে। মুহূর্তেই তা হয়ে যাচ্ছে হার্টের ওষুধ, কখনো লিভারের ওষুধ, কখনো হাড়ের ওষুধ। তবে বেশিরভাগ সময়ই প্রাপ্তবয়স্কদের ওষুধ হিসেবে আমেরিকা কিংবা চীন থেকে ইমপোর্ট করা হয়েছে বলে চালিয়ে দেওয়া হয়। তবে ওষুধের নিখুঁত প্যাকিং দেখে কারও বুঝার সাধ্য নেই এগুলো আসল নয়। আর তা পাওয়া যাচ্ছে রাজধানীর বিভিন্ন নামীদামী ওষুধের দোকানে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ওষুধ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ও জেলা পুলিশের সহায়তায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সদস্যরা হানা দেয় জালকুড়ির সেই জেনমার্ক ইউনানী কারখানায় এবং সিলগালা করে। সেখানে ভেজাল ওষুধ তৈরি বিপণনের সঙ্গে জড়িত থাকার অপরাধে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো লুবনা আক্তার (২৬), আনোয়ার কাজী (২৭), রাম চন্দ্র বসাক (৬২), এসএম তাজমুল তারিক (৬৩) ও কনক কুমার শাহা (৫২), আরিফুল হক মাসুম ও শাহাদাত হোসেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে ডিবি’র প্রধান ও অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, এসব প্রতারকরা ঢাকার চকবাজার, মিটফোর্ড এলাকা থেকে বস্তা ভরা প্লাস্টিকের সাদা লাল সবুজ রঙের বোতল, সিপি, সিলিকন সংগ্রহ করে। হাতিরপুল, নীলক্ষেত, ফকিরাপুল ও মালিবাগের বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে ইংরেজিতে এ্যাম্বুস করে লেখা বিভিন্ন হলোগ্রাম, মনোগ্রাম সম্বলিত ঝকঝকে রঙিন স্টিকার বা লেবেল তৈরি করে সে গুলোকে ঘরে বসে বসে প্লাস্টিকের বোতলে সেঁটে দিয়ে কলেজে পড়ুয়া মেয়েদের মাধ্যমে এসব ভেজাল ওষুধ গুলশান, বনানী, কাকরাইল, ধানমন্ডি, উত্তরা ও মিরপুরের বিভিন্ন নামীদামী এবং পরিচিত ডিস্পেন্সারিতে বিদেশি ওষুধ হিসেবে মার্কেটিং করে থাকে। নীতিহীন কিছু চিকিৎসক উপহার ও কমিশন প্রাপ্তির লোভে অথবা অনুরোধে ঢেঁকি গিলে এসব ওষুধ রোগীদেরকে প্রেসক্রাইব করেছেন বলে গ্রেফতারকৃতরা দাবি করেছেন।

ডিবি’র উপকমিশনার মশিউর রহমান বলেন, ভেজাল এসব ওষুধ বিভিন্ন পাইকারদের একটি সিন্ডিকেট ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কক্সবাজার ও মানিকগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com