শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ৫ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে বায়েজিদ হোসেন (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার বালিথা এল্লারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ওই কন্যা শিশুর বাবা বাদী অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে বুধবার সকালে থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত অভিযুক্ত কিশোর বায়েজিদ হোসেন বালিথা এল্লারচর গ্রামের মান্নান গাজীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী কিশোর বায়েজিদ প্রায়ই ওই কন্যা শিশুর বাড়িতে যাতায়াত করতো। কন্যা শিশুটির বাবা কাজ করায় প্রতিদিন সকাল হলেই বাড়ি থেকে বেরিয়ে কাজে যান। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শিশুটির মা সংসারের কাজে ব্যস্ত ছিল। এ সময় শিশুটি বাড়ির পাশে খেলছিল। সুযোগ বুঝে কিশোর বায়োজিদ তাকে টাকা ও খাবার কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে বালিথা এল্লারচর কবরস্থানের বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে ধর্ষন করে। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে ধর্ষক বায়েজিদ পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বুধবার সকালে সাতক্ষীরা থানায় মামলা দায়েরের পর পুলিশ দুপুরে বায়েজিদকে গ্রেফতার করে। নির্যাতিত শিশুটি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়া হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত বায়েজিদকে সাতক্ষীরা শিশু আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) যশোরে আটক রাখার আদেশ দেন। সে মোতাবেক তাকে শিশু উন্নয়ন কেন্দ্র যশোরে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com