শিরোনাম :
নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি লামা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বৃষ্টিতে ভিজেও যাত্রী পাচ্ছেন না রিকশাচালকরা

বৃষ্টিতে ভিজেও যাত্রী পাচ্ছেন না রিকশাচালকরা

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের চতুর্থদিন আজ। বৃষ্টি আর বিধিনিষেধে বলতে গেলে প্রায় জনশূন্য পরিবেশ সৃষ্টি হয়েছে রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তায়। সব ধরনের গণপরিবহন বন্ধ থাকায় এই বিধিনিষেধে সাধারণ মানুষের একমাত্র যানবাহন হিসেবে সম্বল রিকশা। এরপরও যাত্রী মিলছে না রিকশায়। যাত্রী না পেয়ে বৃষ্টিতে ভিজে রিকশাচালকদের অলস সময় পার করতে দেখা গেছে।

রোববার (৪ জুলাই) সকাল থেকে বৃষ্টিতে রাজধানীর মিরপুর ও ফার্মগেটের বিভিন্ন সড়কে পরিবহন ও মানুষের উপস্থিতি অনেক কম দেখা গেছে। এসব এলাকার বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্টগুলো ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ সদস্যরা পাশে নিরাপদ স্থানে বসে বিশ্রাম করছেন। আবার রিকশাচালকদেরও বৃষ্টিতে ভিজে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

রিকশাচালক আব্দুল মালেক বৃষ্টির কারণে দেরি করে রিকশা নিয়ে বের হয়েছেন। সকাল ১০টায় বের হয়ে দুজন যাত্রী তুলে ৭০ টাকা আয় করেছেন। এরপর আর যাত্রী পাননি। যাত্রী না পেয়ে বসে থাকতে হচ্ছে তাকে।

মালেক জানান, বৃষ্টির কারণে মানুষ বের হচ্ছেন না বলে যাত্রী পাচ্ছেন না। বিধিনিষেধের অন্যান্য দিন ভালো আয় হলেও আজকে বৃষ্টির কারণে মন্দা, তার ওপরে রাস্তার বিভিন্ন স্থানে সার্জেন্ট রিকশা আটকে উল্টিয়ে রাখেন। যেতে দেন না, আটকে রাখেন বলে জানান তিনি।

বৃষ্টিতে ভিজে যাত্রীর জন্য অপেক্ষা করছেন আরেক রিকশাচালক মিজান। তিনি জানান, বিধিনিষেধের অন্যান্য দিন ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১ হাজার টাকা আয় করেছেন। রোববার বৃষ্টির কারণে কিছুটা দেরি করে বের হলেও যাত্রী পাচ্ছেন না। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৯০ টাকা আয় করেছেন। দিনশেষে ৮০ টাকা রিকশার জমা। নিজের ও পরিবারের খরচ জোগানো কষ্ট হয়ে যাবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com