শিরোনাম :
সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার টেকনাফে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

কক্সবাজার টেকনাফে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

 

টেকনাফ প্রতিদিন
কক্সবাজারের টেকনাফ সদরের দক্ষিণ লেংগুরবিল এলাকায় শাহিনুর আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়ন দক্ষিণ লেংগুরবিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লেংগুরবিল গ্রামের মো. উল্লাহ’র ছেলে ছৈয়দ আহমদের স্ত্রী। নিহতের স্বজনদের দাবি, তার শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে।

জানা যায়, নিহত শাহিনুর আক্তারের সঙ্গে তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় ছৈয়দ আহমদের। তাদের একটি শিশু সন্তান রয়েছে। নিহতের ভাই ফারুক জানান, শ্বশুর বাড়ি থেকে হঠাৎ ফোন করে বলে শাহিনুর অজ্ঞান হয়েছে গেছে। এই খবর শুনে আমরা এসে দেখি বাড়িতে কেউ নেই, দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকলে খাটের উপর শাহিনুরের মরদেহ এবং তার গলায় রশির চিহ্ন দেখা যায়।
নিহত শাহিনুরের মা জানান, আমার মেয়েকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন হত্যা করেছে, আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা নিহত শাহিনুরের ঝুলন্ত লাশ তার শাশুড়ি দা দিয়ে রশি কেটে নামাতে দেখছেন। এমনকি নিহত শাহিনুরকে তার শাশুড়ি দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছে।

খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই সজীবের নেতৃত্বে একদল পুলিশ শাহিনুরে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com