শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে চেকপোস্টে কড়াকড়ি

কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে চেকপোস্টে কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে সরকারঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের আজ মঙ্গলবার ষষ্ঠ দিন চলছে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আজও মাঠে তৎপর রয়েছে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবি। রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছেন তারা।
জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে জরিমানা এবং গ্রেফতারও করা হচ্ছে। তবে জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশির সময় আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন।

এদিকে কঠোর লকডাউনের পঞ্চম দিন গতকাল রাজধানীর সড়কে যানবাহন ও লোকজনের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। আজ মঙ্গলবার সকালের দিকে ব্যক্তিগত যানবাহন ও লোকজনের চলাফেরা গতকালের মতোই বেড়েছে। সকাল থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কের বিভিন্ন চেকপোস্টে প্রায় প্রতিটি গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। এতে কিছুটা জটলা দেখা গেছে।

জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে প্রথম দিন ৫৫০ জন, দ্বিতীয় দিন ৩২০ জন, তৃতীয় দিনে ৬২১ জন, চতুর্থ দিনে ৬১৮ জন ও ৫ম দিন ৫০৯ জনকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে গতকাল সোমবার দেশে গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ২২৯ জন। এর আগে গত ১ জুলাই ১৪৩ জনের মৃত্যু হয়।

দেশে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ উদ্বেগজনকহারে বাড়ায় গতকাল দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে কঠোর লকডাউন ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই মধ্যরাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com