শিক্ষা প্রতিবেদক :
করোনায় যেনো সবকিছু থমকে আছে। জীবনযাত্রার সঙ্গে নতুন মাত্রায় যোগ হচ্ছে পড়াশোনা। স্কুল-কলেজ পড়ুয়াদের অবস্থা যেনো আরো নাজেহাল। ক্লাস নেই, এই সুযোগে স্কুল বা কলেজেও যাওয়া হচ্ছে না। ঝিম ধরেছে যেনো বইয়ের পাতায় পাতায়। তবে করোনা পরিস্থিতিকে সামনে রেখে নতুন কোনো সিদ্ধান্তও নেয়া যাচ্ছে না। দেশের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নতুন কোনোকিছুর সিদ্ধান্ত নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপরেই।
এসব কথার সঙ্গে আরেকটু যোগ করছেন রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী সাইদুল আলমের। তিনি ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থী। পড়াশোনার অবস্থা সম্পর্কে জানতে চাইলে বলেন, করোনাকালে একের পর নতুন নতুন সিদ্ধান্ত আসছে। যা নিয়ে আমরাও একটি সিদ্ধান্ত নিতে পারছি না। এখন শুনছি অ্যাসাইনম্যান্টে বদল এসেছে। হুট করে এই অ্যাসাইনম্যান্ট বদলে আমরা নতুন করে সিদ্ধান্তহীনতায় ভুগছি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে নতুন এক সিদ্ধান্ত জানালো। তারা ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট হঠাৎ বদলে দিয়েছে। এ কারণে নতুন করে সিদ্ধান্তহীনতার চাপ পড়েছে শিক্ষার্থীদের ওপরেই। এতোদিন নিয়ম অনুযায়ী অ্যাসাইনম্যান্ট জমা দিলেও এখন থেকে তারা কিছুটা থমকে গিয়েছে কি করবে এ নিয়ে অনেকেই পড়েছেন বিপাকে।
নরসিংদীর সাটিরপাড়া কে.কে ইনস্টিউশন স্কুল অ্যান্ড কলেজের মরিয়ম আক্তার বলেন, শিক্ষা মন্ত্রণালয় একের পর এক নতুন সিদ্ধান্ত নিচ্ছে। এ নিয়ে আমাদের পড়াশোনাও সমস্যার মধ্যে পড়ছে। পড়াশোনা নিয়ে চূড়ান্ত কোনোকিছু হলে আমাদের জন্য ভালো হয়। আমরা সুন্দরভাবে যেকোনো কিছুর ওপর সিদ্ধান্তু নিয়ে কিছু করতে পারি। এতোদিন অ্যাসাইনম্যান্ট জমা দেয়ার একটি ধারাবাহিক কার্যক্রমে অভ্যাস্ততা ছিলো। এখন সেটি যেনো হারাতে বসেছে। হুট করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের অ্যাসাইনম্যান্ট বদলের নতুন সিদ্ধান্তের কারণে।
এদিকে রোববার (২৭ জুন) ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। তৃতীয় সপ্তাহে বাংলা দ্বিতীয় পত্র ও ইংরেজি ২য় পত্রের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। এতে ইংরেজি ২য় পত্রের অ্যাসাইনমেন্ট হিসেবে দেয়া হয়, write an essay on `Difference Between Online Class and in Campus class’.
তবে, শিক্ষকরা বলছেন, সে অ্যাসাইনমেন্ট বদলে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরে ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা গেছে, গত ৩ জুলাই এইচএসসি পরীক্ষার্থীদের ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট হালনাগাদ করা হয়েছে। এতে দেখা গেছে, তৃতীয় সপ্তাহে ইংরেজি ২য় পত্রের অ্যাসাইনমেন্ট হিসেবে বলা হয়েছে, write a paragraph on `Juvenile Delinquencies’.
এ বিষয়ে জানতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বেসরকারি কলেজ শাখার উপপরিচালক এনামুল হক হাওলাদার বলেন, এনসিটিবি থেকে অ্যাসাইনমেন্ট কারেকশন আসায় এ জটিলতা সৃষ্টি হয়েছে। এ মুহূর্তে অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত আছে। লকডাউনের পর অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হলে আমরা তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্দেশনা দিয়ে নোটিশ জারি করবো। শিক্ষার্থীদের নতুন অ্যাসাইনমেন্টটি করে জমা দিতে হবে।
Leave a Reply