শিরোনাম :
বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গোলাপগঞ্জের বাঘা মসজিদের ভিতরে শিশুর মরদেহ উদ্ধার।

গোলাপগঞ্জের বাঘা মসজিদের ভিতরে শিশুর মরদেহ উদ্ধার।

 

 

জাকির হোসেন সিলেটঃ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আলী (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গতকাল (৭ জুলাই) বিকেলে উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা হেউরাউলি মসজিদের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের আটগ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা হেউরাউলি মসজিদের ইমাম রমিজ আলীর সাথে বসবাস করে আসছিল।

গত কয়েকদিন থেকে কোরআন শিক্ষার জন্য সে মসজিদে থেকে পড়াশোনা করছে৷ সে কোরআন শিক্ষায় অমনযোগী থাকায় বুধবার বিকেলে রমিজ আলী বকাঝকা করেন।

কিছুক্ষণ পর মসজিদের বারান্দার গ্রিলের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ দেখতে পান তিনি। পরে স্থানীয়রা মিলে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এদিকে ৮ বছরের শিশুর এমন মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। অনেকেই কিশোরের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না। তারা বলছেন, এত কম বয়সের একটি শিশু কি ভাবে বারান্দার গ্রিলের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। তারা সকলে এর রহস্য উদঘাটনের জন্য দাবি জানান।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে অভিমান করে আত্মহত্যা করেছে।

এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com