শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতীয় আমার ক্ষতি হলে দায়ী থাকবেন জি এম কাদের

জাতীয় আমার ক্ষতি হলে দায়ী থাকবেন জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের ছেলে শাহাতা জারাব এরশাদ এরিক বলেছেন, আমার এবং আমার মা বিদিশা এরশাদের যদি কোনো ক্ষতি হয়, তাহলে এজন্য দায়ী থাকবেন তার চাচা জিএম কাদের। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাই।

বৃহস্পতিবার বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরিক এরশাদ।

তিনি বলেন, আমার এবং মা বিদিশা এরশাদের বিরুদ্ধে চাচা জিএম কাদের কিছু মিথ্যা ও বানোয়াট নিউজ করাচ্ছেন। এসবের কারণে আমার ও মায়ের কিছু হলে একমাত্র দায়ী থাকবেন জিএম কাদের।
সংবাদ সম্মেলনে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেন, এরশাদ ক্ষমতা ছাড়ার পরও ২৭ বছর জীবিত ছিলেন। তিনি জীবিত থাকা অবস্থায় কেউ তার বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ করেননি। তার বিরুদ্ধে যত মামলা হয়েছিল, প্রত্যেকটিতে তিনি নির্দোষ প্রমাণিত হন। আজ তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।

তিনি আরও বলেন, কিছুদিন আগে আমরা প্রেস ক্লাবে হুসেইন মুহম্মদ এরশাদের একটি স্মরণ সভা করেছিলাম। সেই সভায় আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ব্যর্থতা নিয়ে কথা বলেছিলাম। যখনি আমরা পার্টির চেয়ারম্যানের ব্যর্থতা নিয়ে কথা বলেছি, তখনি কিন্তু এরশাদ, এরিক ও বিদিশাকে কেন্দ্র করে নিউজ করা হয়। জাপার ফেসবুক পেজ থেকে নিউজগুলোর প্রচার চালানো হয়। জাপা চেয়ারম্যানের ফেসবুক থেকেও নিউজগুলোর প্রচার চালানো হয়। জাপা ও সারাদেশের মানুষ বিশ্বাস করেন এসব নিউজ ও ষড়যন্ত্রের সঙ্গে দলের চেয়ারম্যান জিএম কাদের জড়িত।

দেশের একটি গণমাধ্যমে ‘পাসপোর্ট ও জন্মনিবন্ধনে বিস্ময়কর তথ্য: বিদিশার দুই পুত্রের জন্ম একদিনে, বাবা দুইজন!’ এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করে এরশাদ ট্রাস্ট।

প্রকাশিত সংবাদের প্রসঙ্গ টেনে মামুন বলেন, এই নিউজটি মিথ্যা। এটি জাপার চেয়ারম্যান ও তার বনানীর কার্যালয় থেকে সাফলাই (যোগান) দেওয়া হয়েছে। আমরা এই নিউজের প্রতিবাদ জানাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামুন বলেন, এখন দেশে লকডাউন চলছে। সাধারণ ভার্চুয়াল আদালতে মামলা করা যায় না। ফলে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা এই গণমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com