শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নাটোরে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু, ইউএনও’র উদ্যোগে দাফন

নাটোরে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু, ইউএনও’র উদ্যোগে দাফন

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলা চত্ত্বরে দীর্ঘ কয়েক মাস থেকে অবস্থান করা অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পরিচয় শনাক্ত করতে না পেরে ইউএনও’র উদ্যোগে দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রায় ১১ মাস পূর্বে উপজেলায় হঠাৎ করেই ৭০ উর্ধ্ব বয়সের ওই বৃদ্ধার দেখা মেলে। প্রথমদিকে তিনি সোনাপাতিল এলাকায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাদেমুল ইসলামের বাড়ির সামনে ছিলেন। কিছুদিন পর উপজেলা চত্ত্বরে এসে ভূমি অফিসের সামনে অবস্থান করেন। সেসময় ইউএনও’র উদ্যোগে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও তিনি সেখানে থাকতেন না। উপজেলা চত্ত্বরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়ে রাতে রেজিস্ট্রি অফিসের নতুন ভবনের বারান্দায় রাত যাপন করতেন এবং স্থানীয়দের দেয়া খাবার খেতেন। তার পরিচয় জানতে চাইলেও বলতে পারতেন না। তবে একা একাই নিজের মতো কথা বলতেন। তিনি কোন ধর্মাবলম্বী ছিলেন তাও কেউ জানতে পারেননি। বুধবার রাতে তাকে স্থানীয়দের কয়েকজন কথা বলতে শুনেছেন। তবে বৃহস্পতিবার সকালে রেজিস্ট্রি অফিসের নতুন ভবনে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ইউএনও’কে খবর দেয়। পরে পরিচয় শনাক্ত করতে না পেরে ইউএনও ইসলামী ফাউন্ডেশনকে সৎকারের দায়িত্ব দেন।

উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মো. নুরুজ্জামান জানান, বাদ যোহর অজ্ঞাত ওই বৃদ্ধার জানাজা নামাজ শেষে পেড়াবাড়িয়া গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মো. হাবিবুর রহমান বলেন, ইউএনও স্যারের নির্দেশে তাদের ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় এক মাদরাসার দুই শিক্ষিকার মাধ্যমে গোসল করিয়ে ওই নারীর সৎকার করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দেবী পাল দীর্ঘদিন থেকে উপজেলা চত্ত্বরে থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যু খবর জেনে তিনি ইসলামী ফাউন্ডেশনকে সৎকারের দায়িত্ব দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com