নিজস্ব প্রতিবেদক:
দেশে ২ শতাধিক মৃত্যুর পরদিনও লকডাউন উপেক্ষা করে রাস্তায় মানুষের ভিড় ও যানবাহন বেড়েছে। এমনকি এখনো মাস্ক দেখা যাচ্ছে না অনেকের মুখে। করোনার সংক্রমণ রোধে সরকার কৃর্তৃক জারি করা কঠোর বিধিনিষেধের অষ্টমদিনে রাজধানী ঘুরে দেখা গেল এমন চিত্র।
বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা মাঠেও আছেন। তারপরও অনেক এলাকায় মানুষের চলাচল বেড়েছে। জীবিকার প্রয়োজনে বের হওয়ার কথা বলছেন তারা।
বৃহস্পতিবার রাজধানী বেশকয়েকটি সড়কে তীব্র যানজটও দেখা গেছে। ব্যক্তিগত গাড়ি, রিকশা, পণ্য ও জরুরি সেবার যানবাহনের উপস্থিতির কারণে এই যানজট দেখা দিয়েছে।
রামপুরা, গুলশান, কুড়িল বিশ্বরোড এলাকা ঘুরে দেখে গেছে, সড়কে মানুষ, রিকশা, যানবহন অনেক বেড়েছে। মানুষের সঙ্গে ব্যক্তিগত গাড়ি, ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ অবাধে চলাচল করছে।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। যা বিশেজ্ঞদের পরামর্শে আরো এক সপ্তাহ বৃদ্ধি করে সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করার হয়।
বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বর্ডা গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ সেনাবাহিনীকেও মোতায়েতন করেছে সরকার।
Leave a Reply