শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ল্যাপটপ চুরির পর যা করত চক্রটি

ল্যাপটপ চুরির পর যা করত চক্রটি

 

নিজস্ব প্রতিবেদক :
পিবিআই-এর অভিযানে চোর চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

একটি ল্যাপটপ চুরির ঘটনার দুই বছর পর চোর চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার কেরানীগঞ্জ ও দারুসসালামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। গ্রেফতারকৃতরা হলো আব্দুল্লাহ আল মামুন ওরফে নােমান (৪২) ও মাসুদ আলী ওরফে হেলাল (৩৭)।

জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন ওরফে নোমান ল্যাপটপ চোর চক্রের মূলহোতা। সে চোরাই ল্যাপটপ ও মোবাইলের মালিকের ফোন নাম্বার সংগ্রহ করে চোরাই মাল ফেরত দেওয়ার নামে বিকাশে টাকা হাতিয়ে নিত।

পিবিআই সূত্র জানায়, শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকার তানিম হাসানের বাসার তালা ভেঙে ২০১৯ সালের ১০ অক্টোবর তার একটি ল্যাপটপ চুরি করে দুর্বৃত্তরা। এরপর চোরচক্রের সদস্যরা ল্যাপটপ ফেরত দেওয়ার কথা বলে তানিম হাসানের কাছে ৭ হাজার টাকা চায়। এই টাকা তাকে একটি বিকাশ নাম্বারে পাঠাতে বলা হয়। কিন্তু তানিম হাসান বিকাশে টাকা না পাঠিয়ে পুলিশের দ্বারস্থ হন। তিনি এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। কিন্তু পুলিশ এর কোনো কিনারা করতে না পারায় আদালত মামলার তদন্তভার পিবিআইকে দেন।
পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের তত্ত্বাবধান ও দিক-নির্দেশনায় পিবিআই ঢাকা মহানগরের (উত্তর) বিশেষ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের তদারকিতে পিবিআই ঢাকা মহানগরের (উত্তর) এসআই মো. মােস্তাকিম বিল্লাহ ও এসআই ফরিদ উদ্দিনের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম বুধবার এই দুজনকে গ্রেফতার করে। এই চক্রের অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পিবিআই ঢাকা মেট্রো উত্তরের বিশেষ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com