শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ: ড. কামাল

করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক:

মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনো ভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন। তিনি বাজেটের অন্য খাতের টাকা কেটে হলেও সব মানুষের টিকা নিশ্চিত করার দাবি জানান।

তিনি বলেন, দেশের ভয়াবহ ও আশঙ্কাজনক পরিস্থিতি তে আমরা গভীর উদ্বিগ্ন। এই মুহূর্তে প্রয়োজন মানুষের জীবন রক্ষায় সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা। করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
ড. কামাল বলেন, করোনার ভয়াবহতা এবং জীবনহানি বহুগুণ বেড়ে যাবে, যার দায়িত্ব বর্তাবে সরকারের ওপর। সব নাগরিকের জন্য করোনার ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। বাজেটের অন্য খাতের টাকা কেটে হলেও, পৃথিবীর যে কোনো দেশ থেকেই হোক অগ্রাধিকারের ভিত্তিতে করোনার টিকা আমদানি করতে হবে।

ড. কামাল আরও বলেন, পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যাওয়ার আগেই অক্সিজেন, ভেন্টিলেশনসহ সব চিকিৎসা সামগ্রীর পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। করোনা মোকাবিলায় লকডাউন দিলে লকডাউনের উদ্দেশ্য সফল করতে হলে, দিন আনে দিন খায় এমন মানুষের খাদ্য ও নিত্য-প্রয়োজনীয় জিনিসের নিশ্চয়তা দিতে হবে। গার্মেন্টস কল-কারখানা যেভাবে চালু আছে, শ্রমিক কর্মচারী রা দূর থেকে দলবদ্ধ ভাবে গিয়ে কাজ করে, এই অবস্থা বহাল রেখে করোনা মোকাবিলায় সুফল আসবেনা।

এমতাবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞদের সুষ্ঠু মতামত নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি করছি। দূর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই কাম্য নয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com