টেকনাফপ্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১১জন আসামি গ্রেফতার করেছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে
তিনি জানান, রবিবার (১১জুলাই) টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম টেকনাফ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১১জন আসামিকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply