সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সীমান্তে সাড়ে চার কোটি টাকার মাদক দ্রব্য জব্দ করেছে বিজিবি। সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে মালিক বিহীন অবস্থায় এসব জব্দ করা হয়। জব্দকৃত মাদক দ্রব্যের মধ্যে রায়েছে ফেনসিডিল, মদ, গাঁজা, ইয়াবা ও বিভিন্ন প্রকার নেশা জাতীয় দ্রব্য। আজ রবিবার দুপুরে জব্দ করা উক্ত মাদক দ্রব্য প্রকাশ্যে ধ্বংস করা হয়।
সাতক্ষীরা শহরের অদূরে তালতলাস্থ ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন হেড কোয়ার্টারে মাদক দ্রব্য ধ্বংস অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিজিবি খুলনা বিভিাগীয় সেক্টর কমান্ডার কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার।
তিনি তার বক্তৃতায় বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। বর্তমানে করোনাভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমণ ঠেকাতে এবং মাদক ও চোচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারী জারি করা হয়েছে।
গত বছরের ১৮ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১০ জুলাই পর্যন্ত গত প্রায় ৯ মাসে ভারত থেকে চোরাই পথে আসা ১৪ হাজার ১৫৪ বোতল ফেনসিডিল, এক হাজার ১১৮ বোতল বিভিন্ন প্রকার মদ, ২৪৮ কেজি গাঁজা, ৬৪ হাজার ১৫৪ পিস ইয়াবা ও ২৯ হাজার ১২৫ পিস বিভিন্ন প্রকার
নেশা জাতীয় ট্যাবলেট সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে মালিক বিহীন অবস্থায় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য চার কোটি ২৩ লাখ ৭৯ হাজার টাকা।
এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদ, অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মেজর রেজা আহমেদ, জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহি ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ইকবাল হোসেন, সদর থানার ওসি দেলোয়ার হুসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা সার্কেল ফরিদ উদ্দীন সরকার প্রমুখ।
Leave a Reply