নিজস্ব প্রতিবেদক
এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া লার্ভা মিলায় ৪৫টি মামলায় মোট ২ লাখ ৫৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ডিএনসিসির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সাতটি মামলায় ৮৫ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এস. এম. সফিউল আজম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে একটি মামলায় ৫০ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে পাঁচটি মামলায় ৩০ হাজার ১০০ টাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ছয়টি মামলায় ৭০ হাজার টাকা, ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তিনটি মামলায় ১০ হাজার ১০০ টাকা, ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ২৩টি মামলায় ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৪৫টি মামলায় আদায়কৃত জরিমানার পরিমাণ ২ লাখ ৫৬ হাজার ৭০০ টাকা।
Leave a Reply