শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নোয়াখালীতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

নোয়াখালীতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি:
সেনবাগ থানা

নোয়াখালীর সেনবাগে শিশুকে ধর্ষণ ও রাস্তা থেকে শিশুকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অপর এক যুবকের বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নোয়াখালীল সেনবাগ উপজেলার বীজবাগ ইউপির চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার নুরুল আমিন বাবু উপজেলার বীজবাগ ইউপির মধ্য বীজবাগ গ্রামের করিম উল্যার ছেলে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার বীজবাগ ইউপিতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্ত আসামিকে নিজ বসত বাড়ি থেকে আটক করে পুলিশ।

জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী সকাল ৮টার দিকে মক্তব্য থেকে আরবী পড়া শেষে বাড়ি ফিরছিল। ফেরার পথে বাড়ির পাশের নুরুল আমিনের সঙ্গে রাস্তায় তার দেখা হয়। এ সময় নুরুল আমিন তাকে রাস্তায় একা পেয়ে মুখ চেপে ধরে তুলে নিয়ে নিজ বসত ঘরে ধর্ষণের চেষ্টা চালায়। ভুক্তভোগী স্কুলছাত্রী একপর্যায়ে শৌর চিৎকার করে দৌঁড়ে পালিয়ে গিয়ে তার মাকে বিষয়টি খুলে বলে।

অপরদিকে, গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ১ নম্বর ছাতারাপাইয়া ইউপির বিরাহীমপুর গ্রামের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওমর ফারুক নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি ছাতারাপাইয়া ইউপির বিরাহীমপুর গ্রামের চৌকিদার বাড়ির তবারক আলীর ছেলে এবং পেশায় অটোচালক।

মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং ধর্ষক ওমর ফারুককে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে একই দিন রাতে অভিযুক্ত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করে।

সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, মৌখিক অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযুক্ত আসামি বাবুকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। অপর শিশু ধর্ষণের ঘটনায় অটো চালক ফারুককে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com