ক্যাম্প
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব থেকে ৭৪০ পিস ইয়াবা‘সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ।
১৪ জুলাই ২০২১ ইং তারিখ আনুমানিক ১৪.১০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প,কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন দূর্জয় মোড় ফুলকলি দোকানের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোছাঃ নিয়াশা মনি(২৮), কে গ্রেফতার করেন। এসময় ধৃত আসামীর নিকট হতে ৭৪০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে আসছেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply