শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভালুকায় জমি নিয়ে বিরোধে একজনের দুই পা কেটে ফেলল প্রতিপক্ষরা

ভালুকায় জমি নিয়ে বিরোধে একজনের দুই পা কেটে ফেলল প্রতিপক্ষরা

 

ময়মনসিংহ প্রতিনিধি

ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ

ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে এক ফ্যাক্টরির মালিকের দুই পা কেটে ফেলেছেন প্রতিপক্ষরা। একটি পা বিচ্ছিন্ন হয়ে পড়ে গেছে এবং আরেকটিও প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ঝুলে আছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে ভালুকার কাঠালি এলাকার একটি ফ্যাক্টরির মালিক আব্দুর রাজ্জাকের সঙ্গে পার্শ্ববর্তী জসিম পাঠানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে ফ্যাক্টরির পাশে ভেকু দিয়ে মাটি ভরাটের সময় বাধা দেন জসিম পাঠান ও তার সহযোগীরা। খবর পেয়ে ফ্যাক্টরি মালিক ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে গেলে, তার ওপর হামলা চালানো হয়। কুপিয়ে তার দুটি পা কেটে ফেলে হামলাকারী। আহত মিল মালিককে প্রথমে ভালুকা সরকারি হাসপাতালে, পরে গুরুতর অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
২০০০ সালে ভালুকার কাঠালি এলাকায় ওই ফ্যাক্টরিটি স্থাপন করেন আব্দুর রাজ্জাক। ফ্যাক্টরির অ্যাডমিন ম্যানেজার আল আমিন জানান, ফ্যাক্টরির কর্মচারী রফিক মুন্সীর সহায়তায় জসিম পাঠান পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছেন। তিনি আরও বলেন, জসিম পাঠান অতর্কিতভাবে ফ্যাক্টরি মালিকের ওপর হামলা চালান এবং কুপিয়ে দুই পা বিচ্ছিন্ন করে ফেলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com