শিরোনাম :
শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ময়মনসিংহ ভালুকায় কুপিয়ে শিল্পপতির পা বিচ্ছিন্ন, প্রধান আসামিসহ গ্রেফতার ৭

ময়মনসিংহ ভালুকায় কুপিয়ে শিল্পপতির পা বিচ্ছিন্ন, প্রধান আসামিসহ গ্রেফতার ৭

ভালুকা প্রতিনিধি

শিল্পপতি আব্দুর রাজ্জাককে দা দিয়ে কুপিয়ে দুই পা বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামিসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

ময়মনসিংহের ভালুকার কাঠালি এলাকায় একটি ডায়িং ফ্যাক্টরির মালিক শিল্পপতি আব্দুর রাজ্জাককে দা দিয়ে কুপিয়ে দুই পা বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামিসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার গফরগাঁওয়ের কান্দিপাড়া এবং ভালুকার কাঠালি ও পারুলদিয়া এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিন পাঠান (৫৫) ও তার সহযোগী রুহুল আমিন পাঠান (৪০), ইকবাল পাঠান (৩৮) এবং মাসুম মোল্লাকে (৫০) গ্রেফতার করে র‍্যাব-১৪।

পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে জসিম পাঠানের বাড়ির পাশের পুকুর থেকে নৃশংস ঘটনায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়। এর আগে ঘটনার দিন বুধবার দুপুরে তিনজনকে আটক করে আদালতে প্রেরণ করে ভালুকা মডেল থানা পুলিশ।
শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত এসব তথ্য জানান।

তিনি বলেন, মূলত জমি নিয়ে বিরোধের জন্যই এই নৃশংস ঘটনা ঘটায় জসিম পাঠান ও তার সহযোগীরা।

প্রসঙ্গত, গত বুধবার দুপুরে ভালুকার কাঠালি এলাকার আর্টি কম্পোজিট নামে একটি ডায়িং কারখানার মালিক আব্দুর রাজ্জাকের উপর হামলা চালিয়ে তার দুই পা কেটে বিচ্ছিন্ন করে ফেলে জসিম পাঠান ও তার সহযোগীরা। পরে ওই শিল্পপতিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিনই ভালুকা থানায় একটি মামলা দায়ের করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, এ ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com