শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফেনীতে গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, কাউন্সিলর পলাতক

ফেনীতে গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, কাউন্সিলর পলাতক

ফেনী প্রতিনিধি
অভিযুক্ত কাউন্সিলর আবুল কালাম

ফেনীতে শাহজালাল নামে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার পর ট্রাকবোঝাই গরু ছিনতাইচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে তবে ঘটনার পর থেকে অভিযুক্ত আবুল কালাম পলাতক।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে কাউন্সিলরের রক্তমাখা পাঞ্জাবি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ট্রাকবোঝাই গরু নিয়ে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর সাহেব বাড়ির সামনে পৌঁছান ব্যবসায়ী শাহজালাল। ওই সময় দুটি মোটরসাইকেলে সেখানে গিয়ে কাউন্সিলর আবুল কালাম ও তার সহযোগীরা ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করেন। এতে বাধা দেন ব্যবসায়ী শাহজালাল ও তার স্বজনরা। এক পর্যায়ে শাহজালালকে লক্ষ্য করে গুলি করেন কাউন্সিলর আবুল কালাম। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই ব্যবসায়ী।

স্থানীয়রা জানায়, সাদা পাজামা-পাঞ্জাবি পরে এসেছিলেন কাউন্সিলর। তিনি গুলি করে গরুবোঝাই ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করেন। তার গুলিতে সঙ্গে সঙ্গে ব্যবসায়ী শাহজালাল নিহত হন

ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, ঘটনার পর পলাতক অভিযুক্ত কাউন্সিলর আবুল কালাম। তার বাড়িতে অভিযান চালিয়ে রক্তমাখা পাঞ্জাবি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা দুই সহযোগীর একজনকে গ্রেফতার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com