মোঃ ছাবির উদ্দিন রাজু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৩৪.৫ কেজি গাঁজা, ১০ বোতল স্কাফ‘সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ।
১৬ জুলাই ২০২১ ইং সকাল আনুমানিক ০৭.০৫ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার অনুমান ২০০ গজ পূর্ব দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রিন্টু খন্দকার (৩২), পিতা-মৃত আমির আলী, সাং-কুস্তা, থানা-ঘিওর, জেলা-মানিকগঞ্জকে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীর নিকট হতে ৩৪.৫ কেজি গাঁজা, ১০ বোতল স্কাফ, ০১ টি প্রাইভেটকার, মাদক বিক্রয়ের নগদ-১৫০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মনবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য স্কাফ ও গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে আসছেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
Leave a Reply