চট্টগ্রাম প্রতিনিধি
নিহত মাহবুবা মেহর
চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় মাহবুবা মেহর নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার শাশুড়ি।
শুক্রবার দুপুরে হালিশহর নারকেলতলার হক সাহেবের গলির আবু নাছের মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মাহবুবা ওই এলাকার ডা. এসএম গোফরানের স্ত্রী।
নিহতের ভাতিজা মীর জুয়েল বলেন, দুপুরে পুরুষরা সবাই জুমার নামাজে চলে গেলে একদল ডাকাত বাড়িতে ঢোকে। ওই সময় তাদের দেখে চাচি চিৎকার করতে থাকলে তারা চাচিকে গলা টিপে হত্যা করে। দাদিকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে।
ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, ঘটনাটি রহস্যজনক। ঘটনাস্থলে ডাকাতির কোনো আলামত পাওয়া যায়নি। তবে শাশুড়ি হত্যা করেছে বলে দাবি করছে নিহতের স্বজনরা। ডা. এসএম গোফরানের তৃতীয় স্ত্রী মাহবুবা মেহর। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও শাশুড়িকে থানায় আনা হয়েছে।
Leave a Reply