শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মরা গরুর মাংস বিক্রি করায় কসাইয়ের জেল

মরা গরুর মাংস বিক্রি করায় কসাইয়ের জেল

 

পাবনা প্রতিনিধি :
অনিক হোসেন (মাঝে)

পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আজিজলতলা মোড়ে মরা গরু জবাই করে মাংস বিক্রি করায় অনিক হোসেন (২৪) নামের কসাইকে ৩ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস নিজ কার্যালয়ে আদালত বসিয়ে এই রায় দেন। আটক অনিক কসাই ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের সিরাজ আলী মন্ডলের ছেলে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কসাই অনিক দীর্ঘদিন ধরে তার বাবা সিরাজ মন্ডল, চাচা মিরাজ মন্ডল ও ভাই জনি মন্ডলকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকা থেকে মরা গরু ও চোরাই গরু ক্রয় করে এবং জবাই করে মাংস বিক্রয় করে আসছিল।
গত শুক্রবার বিকেলে কুষ্টিয়া থেকে গরু বোঝাই করে ব্যবসায়ীরা ঢাকায় নিয়ে যাওয়ার পথে প্রায় ৫ মন ওজনের একটি ষাঁড় মারা যায়। পরে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মুন্নার মোড়ে ব্যবসায়ীরা মরা গরুটি নামিয়ে দেয়। সেখান থেকে কসাই অনিক সন্ধ্যার পর গরুটি নিজ বাড়ি ভটভটিতে করে নিয়ে আসে। পরে রাতে ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বশির আহমেদ বকুল মালিথার বাড়ির সংলগ্ন পাকা রাস্তা নির্জন ঠাণ্ডা তলায় জবাই করে। এরপর মৃত গরুটি সেখান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে তিলেকপুর গ্রামের নির্জন এক বাঁশ বাগানে নিয়ে কাটাকাটি করে সেই মাংস আজিজল তলা মোড়ে বিক্রয় শুরু করে।

তারা আরো জানায়, রাস্তায় জবাইকৃত গরুর রক্ত পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে সন্দেহ জাগে। রাস্তায় পড়ে থাকা রক্তের সূত্র ধরে অনেক খোঁজাখুঁজির পর এলাকাবাসী সত্য ঘটনা জানতে পেরে মাংসসহ কসাই অনিককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে ঘটনাস্থলে গিয়ে কসাই অনিককে আটক করে। এই সময় অনিকের চাচা মিরাজ মন্ডল, ভাই জনি মন্ডল ও বাবা সিরাজ মন্ডল পালিয়ে যায়। এলাকাবাসীর উপস্থিতিতে পুলিশের পক্ষ থেকে আটক সমস্ত মাংস পুঁতে ফেলা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস জানান, মরা গরু জবাই করে মাংস বিক্রয়ের অপরাধে কসাই অনিক হোসেন মন্ডলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, আটক কসাই অনিককে বিকেলে পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com