শিরোনাম :
বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চার জাহাজ হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে জামায়াতে ইসলামীর চেয়ে বেশি ত্যাগ আর কোনো দল করেনি এটিএম আজহারুল ইসলাম এমপি মানিকগঞ্জে নিখোঁজের ৫ ঘন্টা পর ভুট্টা খেতে মিলল শিশুর লাশ,গণধোলাইয়ে ২ জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হত্যার পরিকল্পনায় ছিনতাইকারী, হঠাৎ পুলিশের উপস্থিতিতে বাঁচল প্রাণ

হত্যার পরিকল্পনায় ছিনতাইকারী, হঠাৎ পুলিশের উপস্থিতিতে বাঁচল প্রাণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

হত্যার পরিকল্পনা ও হত্যাকাণ্ডের মত ঘটনা কিছুক্ষণের মধ্যে ঘটবে এমন স্থানে হটাৎ করেই উপস্থিত হলো পুলিশ। অতঃপর বেঁচে গেল একটি প্রাণ। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায়।

সিএনজি চালককে হত্যা করে সিএনজি ছিনিয়ে নিতে যাত্রীবেশে উঠেছিল ছিনতাইকারীরা। কিন্তু ঘটনাস্থলে আকস্মিক পুলিশের উপস্থিতিতে ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে যাত্রীবেশী দুই ছিনতাইকারীকে। আটকের পর ছিনতাকারীরা স্বীকার করেছে, চালককে হত্যার পর সিএনজি হাতিয়ে নেয়াই ছিল তাদের উদ্দেশ্যে

জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নজরুল ইসলাম নামে এক চালককে হত্যা করে তার সিএনজি ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল দুই ছিনতাইকারী। সোজা পথে সিএনজি না দিলে চালককে হত্যা করবে তারা। ঠিক ওই মুহুর্তে পুলিশ গিয়ে সিএনজির সামনে হাজির হয়। তখন ছিনতাইকারীরা তাদের অস্ত্র সিএনজিতে ফেলে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ধাওয়া করে আটক করে।
আটকের পর সিএনজি ছিনতাই করার পরিকল্পনার কথা পুলিশের কাছে স্বীকার করেছে ছিনতাইকারীরা। সোজা পথে সিএনজিটি না দিলে হত্যার মত কাজ করতেও তারা দ্বিধাবোধ করতো না। গতকাল রবিবার (১৮ জুলাই) ভোর ফতুল্লার অক্টোঅফিস এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- ফতুল্লার মাসদাইর পাকা পুল এলাকার জামালের ছেলে বিজয় (১৯) ও একই থানাধীন পশ্চিম মাসদাইর এলাকার আঃ জলিলের ছেলে নাহিদ (২৬)। এছাড়াও কাশিপুর এলাকা থেকে ইসুফ, সাগর ও হৃদয় নামে আরও ৩ জনকে ছিনতাইয়ের প্রস্তুতির সময় ধারালো ছুরিসহ গ্রেফতার করেছে পুলিশ।

সিএনজি চালক নজরুল ইসলাম জানান, তিনি জেলা পরিষদ এলাকার লিটনের সিএনজি ভাড়ায় চালান। রবিবার ভোরে মাসদাইর থেকে একজন ও তার কিছু দূর থেকে আরেকজন যুবক সিএনজিতে উঠে শহরের চাষাঢ়া যাওয়ার কথা বলে। অক্টোঅফিসের কাছে আসলে দুই যুবক আমাকে সিএনজি থামাতে বলেন। আমি তাদের কথা না শুনায় তারা ছুরি বের করে আমাকে আঘাত করার চেষ্টা করে। এসময় হঠাৎ পিছন থেকে পুলিশের গাড়ি এসে আমাকে কোনও সমস্যা কিনা জিজ্ঞাসা করেন। তখন পুলিশকে বিষয়টি জানালে ছিনতাইকারী দুই যুবক পালানোর চেষ্টা করে। তখন পুলিশ ধাওয়া করে তাদের দুই জনকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ জায়েদুল আলম জানান, এসআই হাফিজুর রহমান অক্টোঅফিস এলাকায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা চালককে হত্যা করে সিএনজিটি ছিনতাই করার পরিকল্পনার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। একই রাতে এসআই ইমানুর রহমান কাশিপুর এলাকা থেকে ৩ জন ছিনতাইকারীকে ছিনতাইয়ের প্রস্তুতির সময় গ্রেফতার করেছে।

তিনি আরও জানান, ঈদ উপলক্ষে অপরাধ বেড়ে যেতে পারে। অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা পুলিশের প্রত্যেকটি থানাতে কড়া নির্দেশনা দেয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাড়ামহল্লার অলিগলিতেও পুলিশের পেট্রোল টিম কাজ করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com