আবুল কালাম আজাদ,
কক্সবাজারের চকরিয়াতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা সহ মোস্তাফিজুর রহমান (৪৬), নামের একজন গাড়ীর চালককে আটক করা হয়েছে ।
আটককৃত চালক মোস্তাফিজ চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা মৃত আজিজুর রহমানের ছেলে ।
১৮ জুলাই ২১ ইং চকরিয়াতে কৌশলে ইয়াবা পাচার হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে পুলিশ চকরিয়ার আরকান মহা সড়কের পুরাতন বাস স্টেশন এলাকাতে অভিযান চালায় তিন হাজার ৬ শত পিস ইয়াবা উদ্বার সহ গাড়ী চালককে আটক করা হয় ।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বিষয়টি নিশ্চিত করেন
এবং গাড়ীটি জব্দ করা হয়েছে ।
তিনি সাংবাদিকদের জানান অভিযানকালে বাসের সুপারভাইজার ও হেলফার কৌশলে পালিয়ে যায়।
এই ব্যাপারে থানায় মামলা রুজু করা হচ্ছে
Leave a Reply