আব্দুস সালাম,টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে শপিং ব্যাগের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব। রবিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নে বটতলী বাজার থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি টেকনাফ সদর ইউপি নতুন পল্লান পাড়ার শামসুল আলমের ছেলে জাবেদ (১৯)।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সদর ইউপি বটতলী বাজার সড়কে একটি দোকানের সামনে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযানে যায়। র্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত স্বাক্ষীদের সামনে আটককৃত ব্যক্তির সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তি স্বীকার করেন দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply