শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মাদারীপুরে ইয়াবাসহ মা ও মেয়ে আটক

মাদারীপুরে ইয়াবাসহ মা ও মেয়ে আটক

 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ১৯২০ পিস ইয়াবাসহ অবেলা বেগম (৬০) ও কবিতা বেগম (২৩) নামে দুই নারীকে আটক করেছে শিবচর থানা পুলিশ।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিবচরের বাশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের শেখপুর বাজার সংলগ্ন শিকদার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃত অবেলা বেগম ওই এলাকার মৃত শাহাবুদ্দিন শিকদারের স্ত্রী ও কবিতা বেগম মৃত শাহাবুদ্দিন শিকদারের মেয়ে ও উপজেলার চরশ্যামাইল এলাকা বাবুল মুন্সির স্ত্রী।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিরাজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ওই এলাকায় মাদক ব্যবসায়ী কামরুল শিকদার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের বাড়িতে গিয়ে দেখা যায় একটি খাটে বসে তারা মা, মেয়ে ও তাদের সন্তান কামরুল ইয়াবা প্যাকেট করছে।

পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেলে কামরুল পালিয়ে গেলও তার মা ও বোনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৯২০ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃত মা-মেয়েকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পরিবারের সকলে দীর্ঘদিন ধরে মাদারীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। এছাড়াও পালিয়ে যাওয়া কামরুলের বিরুদ্ধে ঢাকার বংশাল ও শিবচর থানায় দুইটি মামলা রয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় মাদক আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com