শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ডিএসএ সম্পাদক রেদোয়ান ও যুবদল নেতা শিবলী গ্রেপ্তার

ডিএসএ সম্পাদক রেদোয়ান ও যুবদল নেতা শিবলী গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি :

নাশকতার পরিকল্পনা ও পুলিশের ওপর হামলার অভিযোগে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান ও শিবলী নোমান ইদ্রিস নামের এক যুবদলনেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে সদর থানা পুলিশ।

গতকাল সোমবার ভোররাতে তাদেরকে জামালপুর শহরের বাগানবাড়ি এলাকা থেকে আটক করা হয়। পরে এই দুজনসহ অজ্ঞাতপরিচয় আরো ২০-২৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান জামালপুর জেলা ক্রীড়া সংস্থার মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। জেলা বিএনপির বর্তমান কমিটিতে তার নাম না থাকলেও তিনি বিএনপি সমর্থক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুনের সহোদর বড় ভাই। তার বাসা শহরের কাছারিপাড়ায়। গ্রেপ্তার শিবলী নোমান ইদ্রিস জেলা যুবদলের ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাসা শহরের বাগানবাড়ি এলাকায়।

সদর থানা সূত্র জানায়, সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে পুলিশের কাছে খবর আসে, জামালপুর শহরের বাগানবাড়ি এলাকায় যুবদলনেতা শিবলী নোমান ইদ্রিসের বাসায় বিএনপি ও জামায়াতের কিছু লোকজন নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে জমায়েত হয়ে গোপন বৈঠক করছেন। এ সময় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে ওই বাসায় গেলে সেখানে উপস্থিত আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান ও শিবলী নোমান ইদ্রিসসহ অজ্ঞাত আরো ২০-২৫ জন লোক পুলিশের ওপর হামলা করে। এ অবস্থায় রেদোয়ান ও শিবলীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। হামলাকারীদের লাঠিসোঁটার আঘাতে এসআই মো. সিরাজুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য আহত ও লাঞ্ছিত হন। পুলিশের ওপর হামলার খবর পেয়ে সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারী অন্যরা পালিয়ে যান।

এ ঘটনায় সদর থানার এসআই মো. খায়রুল ইসলাম বাদী হয়ে শিবলী, রেদোয়ানসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে জমায়েত ও বেআইনি জনতাবদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, মারধর, সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বলেন, গ্রেপ্তার শিবলী ও রেদোয়ানকে সোমবার রাতে মুখ্যবিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com