নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কামরাঙ্গীরচরের নয়াগাঁও এলাকার একটি বাড়ি থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে বিছানা পরে থাকা মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।
এরা হলেন- ফুল বাসি দাস ও তার ১২ বছরের মেয়ে সুমি চন্দ্র দাস। এ বিষয়ে ঘটনাস্থলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ফুল বাসির স্বামী মুকুন্দ্র চন্দ্র দাসকে। তিনি এলাকায় ভ্যানগাড়িতে সবজি বিক্রি করেন।
কামরাঙ্গীচর থানার পরিদর্শক (অপারেশন) মহিতুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ভোর চারটার দিকে কালুর বড় মেয়ে ঘুম থেকে উঠে মা ও বোনকে অস্বাভাবিকভাবে অচেতন পরে থাকতে দেখে চিৎকার দেয়। প্রতিবেশীরা গিয়ে দেখে, তারা দুজন মৃত। প্রতিবেশীরই পুলিশে খবর দেয়।
তিনি আরো জানান, মরদেহ বিছানায় পড়ে ছিল। আমরা ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। কীভাবে মৃত্যু হয়েছে তা এখনো বোঝা যাচ্ছে না। আমরা মুকুন্দ্রকে জিজ্ঞাসাবাদ করছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply