শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জুলাইয়ে ৫৭ কোটি ৭০ লাখ টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

জুলাইয়ে ৫৭ কোটি ৭০ লাখ টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

যুগ-যুগান্তর ডেস্ক :
ফাইল ছবি

চলতি বছরের জুলাই মাসে অভিযান চালিয়ে ৫৭ কোটি ৭০ লাখ ৫৪ হাজার টাকার বিভিন্ন প্রকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর জানায়, গত জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৫৭ কোটি ৭০ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে বিজিবি।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে- ৭,০৮,৭১২ পিস ইয়াবা, ৭,৩৯২ বোতল ফেনসিডিল, ২২,৪০৬ বোতল বিদেশী মদ, ১,১৫৪ ক্যান বিয়ার, ১,১৫৭ কেজি গাঁজা, ৫ কেজি ৯২৮ গ্রাম হেরোইন, ৪২,৩৯৭টি ইঞ্জেকশন, ৬,৫৩১টি ইস্কাফ সিরাপ, ১০,৪৭৮টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ১,৮৭,৯৭০টি অন্যান্য ট্যাবলেট।
জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ১৯ কেজি ৮৬০ গ্রাম রূপা, ৬২,৭৫৫টি কসমেটিক্স সামগ্রী, ১,৫০০টি ইমিটেশন গহনা, ৪,৮৪৬টি শাড়ি, ১,৬৪৪টি থ্রিপিস/শার্টপিস, ১,৮১৪ ঘনফুট কাঠ, ৭২২ কেজি চা পাতা, ৮,৯৯০ কেজি কয়লা, ৮টি ট্রাক/কাভার্ডভ্যান, ৫টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৫টি পিকআপ, ২৪টি সিএনজি/ইঞ্জিন চালতি অটোরিকশা এবং ১১১টি মোটর সাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ২টি পিস্তল, ৩টি বন্দুক, ১টি এলজি, ৮১ মিঃ মিঃ মর্টার বোম্ব ২৯টি, ৩ কেজি ২০০ গ্রাম গান পাউডার এবং ৫ রাউন্ড গুলি।

এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৫৫ জন চোরাচালানকারীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৫৩ জন বাংলাদেশি নাগরিক ও ৫ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com