শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

নিজস্ব প্রতিবেদক
কনস্টেবল হেলালকে আহত অবস্থায় চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে।

 

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মাইক্রোবাসের ধাক্কায় মো. হেলাল (৫৫) নামের এক পুলিশ কনস্টবল (ট্রাফিক) নিহত হয়েছেন।

রবিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ১১টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ডিউটিরত পুলিশ সার্জেন্ট মো. তুহিন গণমাধ্যমকে বলেন, আমরা ডিউটি করছিলাম। হেলাল ভাই সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ডিউটি করছিলেন। হাসপাতাল থেকে গাড়ি বের করার জন্য সিগন্যাল দেন। এ সময় সিগন্যাল অমান্য করে একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহেদ আল মাসুদ বলেন, ডিউটিরত অবস্থায় হেলাল সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে গাড়ি বের করার জন্য সিগনাল দেন। এ সময় সিলভার রংয়ের একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। গাড়িটি তার ওপর উঠে গেলে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, ঘাতক মাইক্রোবাস ও ড্রাইভারকে গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ কনস্টেবল হেলাল মিরপুর পুলিশ ব্যারাকে থাকতেন। তার বাড়ী গাজীপুরের কালিয়াকৈর থানায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com