শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নেমপ্লেট খুলে চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

নেমপ্লেট খুলে চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

নোয়াখালী প্রতিনিধি

সড়কে পোশাকের নেমপ্লেট খুলে চাঁদাবাজির অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলামকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে তাকে ক্লোজড করে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চলমান কঠোর লকডাউনের মধ্যে গত ৫-৬ দিন ধরে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বেগমগঞ্জের জমিদার হাট বাজারের প্রধান সড়কে নেমপ্লেট ছাড়া পুলিশ পোশাকে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করে আসছিল। রবিবার বিকেল ৪টার দিকে যানবাহনে চাঁদাবাজি নিয়ে স্থানীয়দের সাথে তার বাকবিতণ্ডা বেধে যায়। এক পর্যায়ে স্থানীয়রা তাকে চ্যালেঞ্জ করে জানতে চায় সে প্রকৃত পুলিশ কিনা। এরপর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে একটি দোকানের মধ্যে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, সড়কে চাঁদাবাজির অভিযোগ উঠায় তাৎক্ষণিক অভিযুক্ত এসআই তৌহিদুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, তাকে স্থানীয় কিছু লোক আটক করে রাখে। এরপর তার বিরুদ্ধে মৌখিক ভাবে অভিযোগ পেয়ে তাকে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলে পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com