নিজস্ব প্রতিবেদক;
রাজধানীর কদমতলীর রায়েরবাগ এলাকায় এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মোবাইল ফোন নিয়ে বাবার সঙ্গে অভিমান করা ওই কিশোরীর রোববার রাত সাড়ে ৯টার দিকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওই কিশোরীর বাবা বলেন, আমার মেয়ে শনির আখড়া বর্ণমালা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। ঠিক মতো পড়াশোনা করত না। শুধু মোবাইল নিয়ে পড়ে থাকত। জোর করে মোবাইল নিয়ে নিলে অভিমানে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়।
পরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে
Leave a Reply