গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বক্তারপুর এলাকায় সোমবার রাতে রাস্তার পাশে জঙ্গলে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত (৩২) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বক্তারপুর এলাকায় সোমবার রাতে অজ্ঞাত একটি মাইক্রোবাস থেকে অজ্ঞাত যুবকের লাশটি ফেলে রেখে চলে যায়। এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হাত বাঁধা অবস্থায় যুবকের লাশটি উদ্ধার করে।
কালিয়াকৈর থানা ওসি (তদন্ত) আবুল বাশার জানান, উপজেলার বক্তারপুর এলাকা থেকে হাত বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
Leave a Reply