নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে অস্ত্রসহ এক জলদস্যুকে আটক করেছে হাতিয়া কোস্টগার্ড। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিঝুম দ্বীপ এলাকার সিরাজের বাড়িতে অভিযান চালিয়ে ওই জলদস্যুকে আটক করে।
এসময় ঘটনাস্থল থেকে একটি একনলা দেশি শটগান, তিন রাউন্ড গুলি, তিনটি অবৈধ পাইরোটেকনিক, দুইটি রামদা উদ্ধার করা হয়।
আটককৃত মো. ইলিয়াছ উপজেলার নিঝুম দ্বীপ ইউপির মদিনা গ্রামের মো.সিরাজের ছেলে।
বৃহস্পতিবার সকালে হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এএসএম লুৎফর রহমান বলেন, বুধবার সন্ধ্যা ৬টার দিকে একটি গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি দল স্টেশন কমান্ডার লে. এএসএম লুৎফর রহমানের নেতৃত্বে ও হাতিয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব কান্তি রুদ্রের উপস্থিতিতে উপজেলার নিঝুম দ্বীপ এলাকার সিরাজের বাড়িতে রাত ১০টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি একনলা দেশি শটগান, তিন রাউন্ড গুলি, তিনটি অবৈধ পাইরোটেকনিক, দুইটি রামদাসহ জলদস্যু ইলিয়াছকে আটক করে।
তিনি আরো জানান, এ ঘটনায় আসামি ও অস্ত্র হাতিয়া থানায় হস্তান্তর ও কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply