কিশোরগঞ্জ প্রতিনিধি
ভৈরব থেকে ১৮৫ কেজি গাঁজা‘সহ ০২ মাদক আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
এরই ধারাবাহিকতায় ০৪ আগস্ট ২০২১ ইং তারিখ সকাল আনুমানিক ১১.১৫ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প,কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া নাটালমোড় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ সোহাগ (২৫), ২। মোঃ নজরুল মিয়া (২৬), দ্বয়কে গ্রেফতার করেন। এসময় ধৃত আসামীদ্বয়ের হেফাজতে থাকা পিকআপ ভ্যানের বডির উপর রাখা ১২ টি কাঠের তৈরী দরজার ফ্রেমের মধ্যে অভিনব কায়দায় রক্ষিত ১৮৫ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে আসছেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক মামলা দায়ের করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply