মোঃ ছাবির উদ্দিন রাজু
নরসিংদী জেলা বেলাবো থানা সল্লাবাদ ইউনিয়নে নোয়া পাড়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আনোয়ার মিয়া নামে এক যুবক কে মারধোর ঘরবাড়ি ভাংচুর ও নগত টাকা সহ লোটপাটের অভিযোগ ।
বেলাবো উপজেলা সরাবাদ নোয়াপাড়া গ্রামে মৃত্যু মহরম আলী ছেলে আনোয়ার মিয়া (১৪,জুলাই)বাড়ী পাশে জমিতে গরু জন্য ঘাস কাটতে যায়, একই গ্রামের লিল মিয়ার ছেলে তুহিন মিয়া,সাথে মিঠুমিয়া,সুলমান মিয়া, পর্ব বিরোধের যের ধরে হাতে থাকা লাটি বাঁশ নিয়ে এসে আনোয়ার মিয়াকে এলো পাতারি মারধর করে জমিতে ফেলে রেখে চলে যায়। এই বিষয়ে বেলাবো থানায় অভিযোগ করা হয়।
এবিষয়ে আনোয়ার এর বৌ হালিমা জানায় থানায় অভিযোগ করার পর (২৪জুলাই) বিকাল ৩টায় সরাবাদ তিন রাস্তার মোড়ে আমার স্বামীকে একা পেয়ে লিল মিয়া ও তার ছেলে তুহিন মিয়া, মিঠুমিয়া, সুলমান মিয়া,অহেতু গালি গালাজ করলে প্রতিবাদ করায় তাদের হাতে থাকা লাঠি ও চুরি দিয়ে মারধোর রক্তাক্ত জখম করে তখন স্হানীয় লোকজন এসে উদ্ধার করে বেলাবো উপজেলা স্বাস্থ্যেকমপ্লেক্স নিয়ে যায়।
এলাকাবাসী খুশেদ মিয়া ও রোমেল মিয়া
জানায়, আনোয়ার মিয়া দোকানে বসে চা খাচ্ছে এমন সময় লিল মিয়ার ছেলে তুহিন মিয়া সঙ্গে লোক জন নিয়ে অহেতু গালিগালাজ মারধর রক্তাক্ত জখম করে পরে আমরা স্হানীয় লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে পাটানোর ব্যবস্হা করি।
আনোয়ার মিয়ার বড় ভাই মোশাররফ জানান, লিল মিয়া ও তার ছেলে তুহিন, সুলমান,মিঠু, অতান্ত খারপ প্রক্ষিতির লোক পর্ব বিরোধের যের দরে আমার ভাইকে মারধর করে, ও ছোট ভাই উজ্জল এর বাড়ি ঘরের তালা ভেঙ্গে জিনিস প্রত্র লোটপাট ও নগত টাকা নিয়ে যায়, আমরা অসহায় গরীব মানুষ,সরকারও প্রশাসনের কাছে সুষ্ট বিচার দাবী করছি।
এবিষয়ে সল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন স্বপন বলেন ঘঠনাটা আমি শুনছি, উভয় পক্ষই থানায় অভিযোগ করেছে, বিষয়টা এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে মিমাংসা করে দেয়ার চেষ্টা করবো।
এই বিষয়ে বিবাদী মোঃ লিল মিয়ার সাথে জানতে চাইলে তিনি ঝগড়া, মালসামানা নেওয়ার কথা স্বীকার করলেও টাকার কথা অস্বীকার করেন এবং অপরপক্ষের অনেক দোষত্রুটি আছে বলে থানায় অভিযোগ করেছেন বলে জানান।
Leave a Reply