যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

খালেদার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাচ্ছেন না রিজভী

খালেদার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাচ্ছেন না রিজভী

নিজস্ব প্রতিবেদক :
খালেদা জিয়া ও রুহুল কবির রিজভী। ফাইল ছবি

দীর্ঘ চার মাস পরে গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পেয়ে আবারো দলীয় রাজনীতির মাঠে সরব হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। করোনা থেকে অনেক আগে সুস্থ হলেও এতদিন বাধ্য হয়ে ঘর বন্দী ছিলেন তিনি। এবার বের হয়ে শুধু রাজনীতি শুরু নয়, চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের শেষ দেখে নেয়ার হুমকিও দিয়েছেন।
এরপরই অজানা কারণে গুলশানে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসভবনের দরজা বন্ধ হয়ে যায় রিজভীর জন্য। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএনপিতে রিজভী-ফখরুল দ্বন্দ্ব এখন হিমালয় চূড়া ছুঁয়েছে। বিষয়টি এমন যে, এখন কেউ কাউকে সহ্যই করতে পারছেন না।

রিজভীর অসুস্থতার সুযোগ নিয়ে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজের অনুসারী ইমরান সালেহ প্রিন্সকে বসিয়েছেন ফখরুল। এরপর রিজভীকে গৃহবন্দী করে রাখেন।

তবে নানা কৌশলে ঘরের বাইরে বের হয়েছেন রিজভী। আর মির্জা ফখরুলের উদ্দেশ্যে প্রতিশোধ নেয়ার হুমকিও দিয়েছেন। এতেই মির্জা ফখরুল করোনার দোহাই দিয়ে খালেদা জিয়ার সঙ্গে রিজভীর সাক্ষাতের পথ রুদ্ধ করেছেন।

রুহুল কবির রিজভী অনুসারী এক নেতা বলেন, রেজভী সাহেবকে অনেক দিন ঘরে আটকে রাখা হয়েছিল। এখন ম্যাডামের সঙ্গে দেখা করতেও দেয়া হচ্ছে না। তবে তাকে আটকে রাখতে পারবেন না।

রিজভীকে কেন ফিরোজায় ঢুকতে দেয়া হচ্ছে না- জানতে চাইলে খালেদার ঘনিষ্ঠজন বলেন, বিষয়টা সে রকম নয়। ম্যাডাম অসুস্থ। এ অবস্থায় আমরা ঝুঁকি নিতে চাই না। করোনা পরিস্থিতি ভালো হলে সবাইকে ম্যাডামের সঙ্গে দেখা করতে দেয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ এক সদস্য বলেন, আমরা এমনিতেই বিপদে। দল একযুগ ক্ষমতার বাইরে। আমাদের একতাবদ্ধ হওয়া দরকার, তা না করে রিজভী-ফখরুল সাহেবরা যা করছেন, সেটা দায়িত্বহীনতা। তাদের এসব ছেলেমানুষি বাদ দিয়ে জনগণের জন্য কিছু করার চেষ্টা করার আহ্বান জানাই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com