শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নিতে চেয়েছিলেন জিয়া দেশকে পাকিস্তানি ভাব ধারায় : তোফায়েল আহমেদ

নিতে চেয়েছিলেন জিয়া দেশকে পাকিস্তানি ভাব ধারায় : তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক :
জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের দিয়ে বাংলাদেশকে পাকিস্তানি ভাব ধারায় নিয়ে যেতে চেয়েছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি।
শনিবার বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
তোফায়েল আহমেদ বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি যুদ্ধাপরাধীদের দেশ পরিচালনার অধিকার না থাকলেও জিয়াউর রহমান সেই লোকদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। তাদের পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দেশের দূতাবাসে চাকরি দিয়েছিলেন। জিয়াউর রহমানস্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের দিয়ে বাংলাদেশকে পাকিস্তানি ভাব ধারায় নিয়ে যেতে চেয়েছিলেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল এটা স্পষ্ট।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে দেশের শত্রুরা, স্বাধীনতাবিরোধীরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, স্বাধীনতার মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যাচেষ্টা করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূল্যবোধকে ধুলিস্যাৎ করে বাংলাদেশকে পাকিস্তানে রূপান্তরিত করতে চেয়েছিল স্বাধীনতার পরাজিত শক্তি ও ষড়যন্ত্রকারীরা। বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে সঙ্গে পাকিস্তানের রেডিওতে ঘোষণা করেছিল রেডিও পাকিস্তান। বঙ্গবন্ধুর হত্যাকারী, ষড়যন্ত্রকারীরা বাংলাদেশ বেতার রেডিও পাকিস্তান বানিয়েছিল। জয় বাংলা স্লোগানকে পাকিস্তানের স্লোগান, বাংলাদেশ জিন্দাবাদ করেছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com