শিরোনাম :
লামা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাকিস্তান সফরে যাচ্ছে ১৬ বছর পর ইংল্যান্ড

পাকিস্তান সফরে যাচ্ছে ১৬ বছর পর ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক :
১৬ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আগামী অক্টোবরে পাকিস্তান সফর করবে ইংলিশরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

পিসিবি জানায়, ২০০৫ সালের পর আগামী অক্টোবরে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পাকিস্তানে আসবে ইংল্যান্ড। ১৩ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য দু’টি ম্যাচই হবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে।

ইংল্যান্ডের মত দীর্ঘদিন পর পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দলও। ১৮ বছর পর আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে পা রাখবে কিউইরা। সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।

আগামী সাত মাসের মধ্যে পাকিস্তান সফর করবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া।

২০০৯ সালে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে বিশ্বের বড়-বড় দলগুলো পাকিস্তান সফর থেকে মুখ ফিরিয়ে নেয়। তবে গেল ছয় বছরে সংক্ষিপ্ত সফরে পাকিস্তান গেছে বাংলাদেশ জিম্বাবুয়ে, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

ইংল্যান্ডের পুরুষ দলের সঙ্গে একই সময় নারী দলও পাকিস্তান সফর করবে। নারী দল দু’টি টি-২০ ও তিনটি ওয়ানডে খেলবে। সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে।

পাকিস্তান সফরে ইংল্যান্ড পুরুষ ও নারী দলের সূচি :

৯ অক্টোবর : পাকিস্তান পৌঁছাবে ইংল্যান্ড পুরুষ ও নারী দল

১৩ অক্টোবর : প্রথম টি-২০ (পাকিস্তান পুরুষ-নারী ও ইংল্যান্ড পুরুষ-নারী দল)

১৪ অক্টোবর : দ্বিতীয় টি- ২০ (পাকিস্তান পুরুষ-নারী ও ইংল্যান্ড পুরুষ-নারী দল)

১৭ অক্টোবর : প্রথম ওয়ানডে (পাকিস্তান নারী ও ইংল্যান্ড নারী দল)

১৯ অক্টোবর : দ্বিতীয় ওয়ানডে (পাকিস্তান নারী ও ইংল্যান্ড নারী দল)

২১ অক্টোবর : তৃতীয় ওয়ানডে (পাকিস্তান নারী ও ইংল্যান্ড নারী দল)

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com