নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টায় অভিযান চালিয়ে ইয়াবা, হোরোইন, গাঁজা ও নগদ টাকাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। তারা হলেন- বারহাট্টা উপজেলার পশ্চিম গোপালপুর গ্রামের ললিতা (৩৭), তার স্বামী সেলিম তালুকদার (৪৫), সহযোগী মো. আলামিন (৩৬) ও আব্দুল জলিল (৩৮)।
আজ সোমবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি এটি এম মাহমুদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে তাদের মাদক দ্রব্যসহ হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪৩০ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন, ১৫০ গ্রাম গাঁজাসহ ১৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। তাদের সবার বাড়ি বারহাট্টার উপজেলায়।
Leave a Reply