শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফেনীতে প্রবাসীর গলা কাটা লাশ উদ্ধার, স্ত্রী পলাতক

ফেনীতে প্রবাসীর গলা কাটা লাশ উদ্ধার, স্ত্রী পলাতক

ফেনী প্রতিনিধি;

ফেনীতে মো. সোহেল (৩৫) নামে দুবাই প্রবাসী এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্ত্রী শিউলি আক্তার। আজ শুক্রবার সকালে শহরের ছুফি সদর উদ্দিন সড়কের চৌধুরী সুলতানা ম্যানশনের ৬ষ্ঠ তলা থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে চৌধুরী সুলতানা ম্যানশনের ৬ তলায় এই ঘটনা ঘটে। নিহত সোহেল স্ত্রী ও দুই সন্তানসহ সৎ মাকে নিয়ে ঐ ভবনটিতে ভাড়া থাকতেন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের খাটুরিয়া গ্রামের আবুল কালামের ছেলে।

বাড়ির কেয়ার টেকার জানান, সোহেলের স্ত্রী রাত ৩টার দিকে তার স্বামী অসুস্থ ডাক্তার আনতে হবে বলে তাকে দিয়ে গেইট খুলে চলে যায়। এলাকাবাসী জানান, স্বামী ও স্ত্রীর মধ্যে অনেকদিন ধরে ঝগড়া বিবাদ লেগে আসছিল। সোহাগ প্রায় সময় মাতাল হয়ে এসে তার স্ত্রীকে মারধর করতো
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুবাই প্রবাসী মো. সোহেলের সৎ মাকে নিয়ে দীর্ঘদিন ধরে স্ত্রী শিউলি আক্তারের সাথে পারিবারিক কলহ চলে আসছিল। গত ঈদুল আজহায় প্রবাসী সোহেল দেশে ফিরলে সৎ মায়ের ভরণপোষণ নিয়ে তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। একপর্যায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের মধ্যে ফের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হলে স্ত্রী শিউলি আক্তার ধারালো অস্ত্র দিয়ে স্বামী সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, সিআইডি ও পিবিআই ক্রাইমসিন পরিদর্শণ করেছেন। আমরা প্রাথমিকভাবে আশেপাশে জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে হত্যাকাণ্ডের সাথে তার স্ত্রী জড়িত। সোহেলের স্ত্রী গতকাল রাত ২টার দিকে চলে যায় দুই সন্তানকে নিয়ে। তার ফোন সুইচ
অফ আছে।

তিনি আরও বোলেণ, আশা করছি অল্প সময়ের মধ্যে হত্যার কারণ সম্পর্কে জানতে আমরা সক্ষম হবো। হত্যাকাণ্ডের সাথে যদি অন্য কেউ জড়িত থাকে বা মদদ দিয়ে থাকে অতিশ্রীঘ্রই তাদের আমরা আইনের আওতায় আনতে সক্ষম হবো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com