শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অন্যের ছবি দেখিয়ে ফেসবুকে ‘পাত্রী চাই’ বিজ্ঞাপন, যুবক গ্রেফতার

অন্যের ছবি দেখিয়ে ফেসবুকে ‘পাত্রী চাই’ বিজ্ঞাপন, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

লাইক ও ফলোয়ার বাড়াতে একটি কোম্পানির সিইও-এর ছবি ব্যবহার করে ফেসবুকে ‘পাত্রী চাই’ বিজ্ঞাপন দিয়ে গ্রেফতার হয়েছেন এক যুবক। গ্রেফতার যুবকের নাম এ আর রাকিব খান (২৫)। তিনি দিনাজপুরের বীরগঞ্জ থানার চৌপুকুরিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে রাকিব খানকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে। এর আগে, দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দিনাজপুরের কেবিএম কলেজ থেকে সমাজবিজ্ঞানে অনার্স পাশ করেছেন রাকিব।

পুলিশ জানায়, সম্প্রতি ফেসবুকে ‘ম্যারেজ মিডিয়া’ গ্রুপে এ আর রাকিব খান ও রাসিফ শফিক নামক দুটি আইডি থেকে পাত্রী চাই মর্মে ‘সিরিয়াস পোস্ট’ ক্যাপশনে পোস্ট দেওয়া হয়। বিজ্ঞাপনে পাত্রের যোগ্যতা সম্পর্কে বলা হয়- ‌”পাত্র আমেরিকা প্রবাসী। সেখানে ব্যবসা রয়েছে তার। বাংলাদেশে এসেছে শুধুমাত্র বিয়ে করার জন্য। আমেরিকার নিউইয়র্ক সিটিতে নিজস্ব বাড়ি আছে। উচ্চতা : ৫ ফুট ৯ ইঞ্চি। ওজন : ৬৫ কেজি। বাবা-মা বেঁচে নেই। বোন আছে সে বিবাহিত।”
পাত্রের এমন যোগ্যতা উল্লেখের বিপরীতে “কেমন পাত্রী চাই” মর্মে পাত্রীর যোগ্যতাও উল্লেখ করা হয়। তাতে লেখা হয়- “উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চির ওপরে, ওজন : ৫০-৯০ কেজির ভেতর হলে চলবে। একেবারে গরিব হলেও সমস্যা নেই। সন্তান থাকলেও চলবে।” এরপর যারা সত্যি তাকে বিয়ে করতে চান তাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে অনুরোধ জানিয়ে একটি নম্বরও জুড়ে দেওয়া হয়।

কিন্তু পোস্টে পাত্রের যে ছবি দেওয়া হয়েছে তা এ আর রাকিব খান বা রাসিফ শফিকের ছবি নয়, ছবিগুলো ছিল অন্য কারও। আর যার ছবি ব্যবহার করা হয়েছে তিনি একটি কোম্পানির সিইও। বিষয়টি দৃষ্টিগোচর হলে গত ২৪ আগস্ট নগরীর ডবলমুরিং থানায় মামলা করেন দেশের তরুণ কর্পোরেট ব্যক্তিত্ব। এরপর পুলিশ অভিযানে নেমে ঘটনায় জড়িত রাকিবকে গ্রেফতার করে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব জানায়, ফেসবুকে লাইক ও ফলোয়ার বাড়ানোর আশায় অন্যের ছবি ব্যবহার করে ‘পাত্রী চাই’ বলে পোস্ট দিতেন তিনি। এক্ষেত্রে তার টার্গেট ছিল ডিভোর্সি নারীরা।

তিনি আরও বলেন, নিজের ছবির পরিবর্তে অন্যের ছবি ব্যবহার প্রসঙ্গে জানতে চাইলে রাকিব জানান, ছবিটি তার ভালো লাগতো তাই ব্যবহার করেছেন। তবে অন্যের ছবি ব্যবহার করে চালু করা আইডি দিয়ে ৩-৪ জনের সঙ্গে কথা বললেও তাদের কাছ থেকে টাকা-পয়সা নেয়নি বলেও দাবি করেন রাকিব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com