শিরোনাম :
২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ কক্সবাজার স্ত্রীকে হত্যা করে মরদেহ খণ্ডবিখণ্ড, স্বামী গ্রেফতার দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ছোট্ট একটা জীবন, এটাকে এত জটিল করার কিছু নেই

ছোট্ট একটা জীবন, এটাকে এত জটিল করার কিছু নেই

 

ইফতেখায়রুল ইসলাম

প্রত্যেক মানুষের জীবনে কঠিন সময় আসে। ধরণ অনুসারে কারো খারাপ সময়ের অভিজ্ঞতা গভীর থাকে কারোটা অগভীর! কিন্তু এরকম সময় প্রায় অনেককেই অতিক্রম করতে হয়! প্রজন্ম থেকে প্রজন্ম বিবেচনায় সবাই হয়তো তার প্রত্যক্ষ সাক্ষী হবার সুযোগ পায় না! কেউ নিতান্তই বিপদের মুখোমুখি হলে তার অবশ্যই প্রচেষ্টা থাকে সেই বিপদ থেকে উৎরে ওঠার! সে সময় তিনি আশেপাশে সাহায্যের খোঁজ করতে পারেন। সাহায্য প্রত্যাশী তাকে, সকলেই সাহায্য করতে পারবেন বিষয়টি এমনও নয়!

কেউ হয়তো সাহায্য করতে পারবেন না, কারণ তাঁর সেই ক্ষমতাই নাই। কেউ সাহায্য করতে পারবেন না কারণ তিনি নিজেই অধিকতর সমস্যায় ডুবে আছেন। আর কেউ হয়তো ইচ্ছে করেই সাহায্য করবেন না! আর কেউ হয়তো সাহায্য করবেন কারণ তাঁর একইসাথে ক্ষমতা ও মন দুটোই রয়েছে। এখন এখানে কাকে আপনি ভাল বলবেন, আর কাকে মন্দ বলবেন? যিনি সাহায্য করতে চাইলেন না, তাকে কি দোষারোপ করার সুযোগ আছে? আর যারা পারলেন না তাদেরই কি কোনো ভুল আছে!

ছোট্ট একটা জীবন, এটাকে এত জটিল করার কিছু নেই। হিসেব সহজ। জীবনে যা আপনি পাননি, সেটি নিজের ক্ষমতা থাকলে অন্যের জন্য করার চেষ্টা করেন! পৃথিবীতে ভাল মানুষের সংখ্যাই বেশি বলে বিশ্বাস করি, যদি সেই ভাল মানুষ আপনার চোখে নাই-ই পড়ে তবে আপনি নিজেই একজন দৃষ্টান্তমূলক ভাল মানুষ হয়ে উঠুন। মনে রাখুন হিংসা, দ্বেষ এর বাইরেও জীবন অনেক উপরে। সাহায্য চেয়ে পাইনি এরকম ক্ষুদ্রতাকে অবলম্বন করে আবার তার বিপদে পাশে না দাঁড়ালে আপনার আর তার চরিত্রের তফাৎ কোথায়?
হ্যাঁ, আপনি মনে রাখতে পারেন কে আপনাকে সাহায্য করে নাই, এটি এজন্যই মনে রাখবেন যেন পরবর্তী সময়ে আপনি নিজে অন্যের জন্য সেই সাহায্যকারী মাধ্যম হয়ে উঠতে পারেন। মহান রাব্বুল আলামিন সাহায্য করার ক্ষমতা সকলকে দেয় না, এটা মাথায় রাখুন! সাহায্য পাইনি তাই মনে রাখলাম এবং ভবিষ্যতে আমিও তাকে দেখিয়ে দেবো, এরুপ ঋনাত্মক চিন্তা থেকে বের হয়ে মানুষ ও পৃথিবীকে ভালবাসতে শিখুন। দেখবেন আশপাশ অনেক সুন্দর হয়ে উঠেছে! সকলের আগামী সুন্দরতম হোক।

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক : এডিসি, মিডিয়া অ্যান্ড পিআর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com