শিরোনাম :
বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ কক্সবাজার স্ত্রীকে হত্যা করে মরদেহ খণ্ডবিখণ্ড, স্বামী গ্রেফতার দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাবেক ছাত্রনেতা পলকে স্মরণ করলো ঢাকা কলেজ ছাত্রলীগ পরিবার

সাবেক ছাত্রনেতা পলকে স্মরণ করলো ঢাকা কলেজ ছাত্রলীগ পরিবার

নিজস্ব প্রতিবেদক:

সদ্য প্রয়াত ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম খান পলকে স্মরণ করলো ঢাকা কলেজ ছাত্রলীগ পরিবার। আজ বাদ জুম্মা ঢাকা কলেজ মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। ঢাকা কলেজ ছাত্রলীগ পরিবারের ব্যানারে এই দোয়া মাহফিলে ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এ অনুষ্ঠানে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আফজাল হোসেন, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম, সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য গোলাম কবির রাব্বানী চিনু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, এইচএম বদিউজ্জামান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালু রহমান বাবু, ছাত্রলীগের বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয়।

ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকদের মধ্যে জসিমউদ্দিন ভুইয়া, ফিরোজ আল আমিন, সগীর আহমেদ, মিজানুর রহমান, আরিফ্জ্জুামান টুটুল, পল্লব, সাবেক ছাত্রনেতাদের মধ্যে বীর আবু আব্বাস ভুইয়া, খন্দকার তারেক রায়হান।
এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, সহসভাপতি মোরসালিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. মাকসুদুর রহমান মাকসুদ, যুবলীগের কেন্দ্রীয় সদস্য মোক্তার চৌধুরী কামাল প্রমুখ। সভার শুরুতেই সাইদুল ইসলাম খান পলকে নিয়ে আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন তাঁর সময়ের তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বপালনকারী ছাত্রনেতা কাজী তারিক কায়কোবাদ। দোয়া ও মিলাদের আগে কোরআন খতম পড়া হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন ঢাকা কলেজ জামে মসজিদের পেশ ইমাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com