যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৫ কবরের মাটি খোঁড়া, তিনটিতে নেই লাশ

৫ কবরের মাটি খোঁড়া, তিনটিতে নেই লাশ

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বৃহস্পতিবার রাতে পাঁচটি কবর খুঁড়ে তিনটি থেকে লাশের কঙ্কাল চুরি করেছে একদল চোর। শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি কবরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় যুবক শাকিল জানান, শুক্রবার ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে কবরস্থানের পাঁচটি কবরের মাটি খোঁড়া দেখতে পান। পরে স্থানীয়দের ডেকে আনেন।

মুস্তাফিজুর রহমান নামে আরেকজন জানান, ওই কবরস্থানে তার স্ত্রীসহ পরিবারের অনেক সদস্যের কবর রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে চোরেরা পাঁচটি কবরের মাটি খুঁড়ে তিনটি কবর থেকে তার স্ত্রী ফরিদা রহমান, শাশুড়ি জোসনা বেগম ও তোফাজ্জল হোসেন নামে আরেকজনের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, ৯ আগস্ট রাতে একই উপজেলার চন্নাপারা এলাকায় কঙ্কাল চুরির সময় স্থানীয়রা এক চোরকে ধরে পুলিশে সোপর্দ করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com